জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইনাম উল্লা খান দেশসেরা উদ্ভাবক নির্বাচিত

শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক হলেন ইনাম উল্লাহ খান


দেশের শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নে (Teachers portal) দেশসেরা উদ্ভাবক হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নস্থ ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান।

সারা দেশের শিক্ষকদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবনী গল্প প্রকাশ, লাইক, কমেন্ট, রেটিং এবং সার্বিক যাচাই-বাছাই শেষে তিনি এ পাক্ষিকের সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। যা শিক্ষক বাতায়নের ওয়েবসাইটে ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। 

শ্রীমঙ্গলের ইনাম উল্লা খান শিক্ষক বাতায়নে দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হওয়ায় ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ  শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন মহল থেকে প্রশংসাসহ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন ইনাম উল্লা খান শিক্ষক

শিক্ষার্থীদের নিয়ে শিখন-শেখানো কাজ কিংবা সহশিক্ষাক্রমিক কাজ নিয়ে শিক্ষকের তৈরি করা উদ্ভাবনী মূলক ভিডিও ও কাজকে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতি ১৫ দিন পর পর দেয়া হয় সেরা উদ্ভাবকের স্বীকৃতি।

শিক্ষক মো: ইনাম উল্লা খান এর উদ্ভাবনী আইডিয়ার মধ্যে উল্লেখযোগ্য হলো : ক্ষুদে ডাক্তারের প্রশিক্ষণ (ক্ষুদে ডাক্তারের প্রশিক্ষণ নেবো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করবো), Teacher’s Assistant/শিক্ষক সহায়ক (In this education's land, I am the helping hand).

এর আগে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ সালের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। করোনাকালে Covid-19 School Sector Response (CSSR) প্রজেক্টে সংসদ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রাথমিকে ইংরেজি বিষয়ের পাঠদানের জন্য সিলেট বিভাগের একমাত্র শিক্ষক হিসেবেও তিনি মনোনিত হয়েছিলেন।

শিক্ষক মো: ইনাম উল্লা খান প্রাথমিকের জন্য একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি করোনাকালে যখন কোভিড-১৯ এর ভয়াল থাবায় সারা বিশ্বের মতো থমকে গিয়েছিলো সেই চিরচেনা স্কুল কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম। তার সাথে সাথে থমকে যাচ্ছিলো শিশুদের শিক্ষা নিয়ে বিকশিত হওয়ার অন্যতম একটি মাধ্যম স্কুল শিক্ষা কার্যক্রম। কিন্তু এই শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে ডিজিটাল পদ্ধতি প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করেন তিনি। কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখতে শুরু করেন অনলাইন ক্লাস। প্রতিষ্ঠা করেন শ্রীমঙ্গল অনলাইন স্কুল। দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা পরিচালকের। তার সুনিপুণ পরিচালনা ও একান্ত প্রচেষ্টায় শ্রীমঙ্গল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অনলাইন স্কুলের মাধ্যমে শ্রেণি কার্যক্রমে অংশ নেন। এতে উপকৃত হয়েছেন শিক্ষার্থীরা। তার উদ্যোগের সাথে সহকর্মী হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষকরা আত্মনিয়োগ করেছিলেন করোনাকালীন শিক্ষাযোদ্ধা হিসেবে। যার ফলশ্রুতিতে প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণির বিভিন্ন বিষয়ে পাঠদান অনলাইনের মাধ্যমে অব্যাহত ছিল। শিক্ষক ইনাম উল্লাহর এমন কার্যক্রম উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। অভিভাবকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনলাইন স্কুল প্রতিষ্ঠাতা পরিচালকের। 

বহুমুখী প্রতিভার অধিকারী ইনাম উল্লাহ খান ২০১০ সালের ২০ সেপ্টম্বর শিক্ষকতার পেশায় যোগ দেন। প্রাথমিক শিক্ষার জন্য বেশ আন্তরিক ও জনপ্রিয়। করোনাকালে অনলাইন স্কুল প্রতিষ্ঠা করে তিনি উপজেলাজুড়ে পরিচিতি লাভ করেন।

এছাড়া স্বেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা ও রক্তদান সংগঠন ব্লাডম্যান শ্রীমঙ্গল এর মাধ্যমে মানবিক কাজে সরব রয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি রচনা করেছেন একাধিক কাব্যগ্রন্থ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যার জনক।

ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান বলেন, ছোটবেলা থেকেই শিক্ষা নিয়ে কাজ করার অদম্য ইচ্ছা ছিলো, আলহামদুলিল্লাহ, শিক্ষকতায় যোগদানের পর থেকে শিক্ষা নিয়ে অনেক কাজ করেছি। কাজ করতে গিয়ে শিক্ষকতা জীবনের অনেক সাফল্যও পেয়েছি। বিশেষ করে ২০২২ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছি, এরপর Covid-19 School Sector Response (CSSR) প্রজেক্টে সংসদ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে প্রাথমিকে ইংরেজি বিষয়ের পাঠদানের জন্য সিলেট বিভাগের একমাত্র শিক্ষক হিসেবে মনোনিত হয়েছিলাম। সর্বশেষ প্রাপ্তির মধ্যে দেশসেরা উদ্ভাবক যোগ হলো। তিনি আরও বলেন,  শিক্ষক ও শিক্ষা নিয়ে কাজ করতে ভালোলাগা থেকেই শিক্ষা নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছি। আমার প্রত্যাশা এ উদ্ভাবনগুলো বাংলাদেশের শিক্ষা উন্নয়নে অবদান রাখবে।

Tag
আরও খবর