জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের খাদ্য সামগ্রী বিতরণ

আমেরিকায় বসবাসরত শ্রীমঙ্গলের প্রবাসীদের সামাজিক সংগঠন 'শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্' পক্ষ থেকে রবিবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইছাকী এমোস এর নিচ তলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু।

শ্রীমঙ্গল এসোসিয়েশন অবআমেরিকা ইনক্ এর উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সংগঠনের উপদেষ্টা লুৎফে এলাহি মবু, ব্যবসায়ী শম্ভু দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য দেন সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু, সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী, সহ-সভাপতি মোস্তাক এলাহি চেমন, ঝলক দত্ত ও  খাদ্য সামগ্রী পরিচালনার কমিটির আহবায়ক ইমদাদুল হক ইপু। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় সমন্বয়কারী ইকরামুল ইসলাম ইমন সাংবাদিক মামুন আহমেদ।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী'র নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক ইমদাদুল হক ইপু, যুগ্ম আহ্বায়ক ফয়েজ বক্স, প্রধান সমন্বয়কারী ঝলক দত্ত ও সদস্য সচিব খলিলুর রহমান খলিল এর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়াও অনুষ্ঠানে সহযোগীতা করেন সাইফুদ্দিন লিটন, মো: খালেদ হোসেন ও সৌদি প্রবাসী মোয়োজ্জেম হোসেন প্রমুখ।

সাড়ে ৬শ প্যাকেট খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাল,  তৈল, লবন, চিনি,  আলু ও সেমাইসহ প্রায় ১২শ টাকা মুল্যের সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় প্রতিনিধিদের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।


Tag
আরও খবর