জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

রবিবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

পরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, পল্লী বিদ্যুত সমিতির জিএম মিজানুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা আলীগের মহিলা বিষয়ক সম্পাদক উস্মে ফারজানা প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় উপজেলা চত্বরে উপস্থিত ৫ শতাধিক শিশুর মাঝে 'মুক্তিযুদ্ধের ইতিহাস' বই বিতরণ করা হয়।
Tag
আরও খবর