জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে আল-খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সনদ ক্লাসের উদ্বোধনী ক্লাস সম্পন্ন

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় সনদ ক্লাসের উদ্বোধনী সবক মঙ্গলবার ১ রমজান (১২ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের বরুণাস্থ ফেদায়ে ইসলাম ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সবক প্রদানসহ বয়ান ও দোয়া পরিচালনা করেন জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার সদররুল মুদাররিসিন ও বোর্ডের সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী। 

বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে নসিহত করেন বোর্ডের সহ-সভাপতি হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা সাইফুর রহমান মাক্কী, মাওলানা হিলাল আহমদ সিলেটী, সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরী হাফিজাহুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন,মাওলানা ক্বারী নাজমুুদ্দীন আকিব, ক্বারী মাওলানা মনিরুজ্জামান, ক্বারী মাওলানা আবুল হোসেন, মাওলানা ক্বারী জালাল উদ্দীন, মাওলানা ক্বারী আহমদ জুবায়ের জুয়েল।

প্রসঙ্গত, সর্ব সাধারণের জন্য কুরআন শিক্ষাকে সহজতর করা এবং কুরআনের আলোকে সমাজ ব্যক্তি ও পরিবার গঠনের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ বোর্ডটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী। 

২০১১ সালে আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশে প্রতিষ্ঠালাভ করে। আলখলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাওলানা আদনান আলম হামিদী। 

বাংলাদেশের ৪৫টি জেলায় ৪ হাজার ৫০০ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত সহস্রাধিক কেন্দ্রে প্রায় ২ লক্ষ পঞ্চাশ হাজার ছাত্র-ছাত্রী প্রতি বছর সহিশুদ্ধভাবে কুরআনের শিক্ষা গ্রহণ করে বলে বোর্ড সূত্রে জানা যায়।


আরও খবর