জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে ২ হাজার ৫৪০জন শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে গনিত উৎসব অনুষ্ঠিত

বিজয়ী ৩৮ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ২ হাজার ৫৪০জন শিক্ষার্থীর অংশগ্রহণে গনিত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলা পরিষদ মাঠে ১ঘন্টাব্যাপী গনিত উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা, জুড়ি, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৪০জন শিক্ষার্থীরা উৎসবে অংশ নেন। 

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, বিজ্ঞানী ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ। 

গনিত উৎসবে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থার প্রকাশক দীপংকর দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব। গনিত উৎসব উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর সামনে তথ্য কেন্দ্র, সনদ বিতরণ কক্ষ, উপজেলা প্রশাসনের অফিস কক্ষ, মিডিয়া কক্ষ, বুক কর্নার, ফুড কর্ণার, জুস কর্ণার, পানীয় জল, ওয়াশরুম, মেডিকেল টিম কক্ষ স্থাপণ করা হয়। 

গনিত উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক ( অপারেশন) তাপস চন্দ্র রায়সহ পুলিশের টিম, ট্রাফিক পুলিশ ও আনসার দায়িত্ব পালন করেন। এছাড়াও স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমকে তৎপর থাকতে দেখা যায়। অনুষ্ঠানে ঢাকা থেকে গনিত অলিম্পিয়াড কমিটির ৮ জন একাডেমিক সদস্য এই গনিত উৎসবে যোগ দেন।

গনিত উৎসবে প্রাথমিকে (৩য়-৫ম) একজনকে চ্যাম্পিয়ন ট্রফি ও ১৫ জনকে মেডেল, নিম্ন মাধ্যমিকে (৬ষ্ঠ-৮ম) একজনকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৯ জনকে মেডেল, মাধ্যমিকে (৯ম-১০ম) একজনকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৯ জনকে মেডেল এবং এবং উচ্চ মাধ্যমিকে (একাদশ-দ্বাদশ) একজনকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫ জনকে মেডেল দেয়া হয়।

বিজয়ী মোট ৩৮ জনের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা। এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে সনদপত্র ও বই তুলে দেয়া হয়।

এ সময় বিভিন্ন শিক্ষার্থীরা প্রধান বক্তা ড. জাফর ইকবালকে বিজ্ঞান, ব্যক্তিগত ও ইতিহাস বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে উত্তর জেনে নেন।

গনিত উৎসব সাফল্যমণ্ডিত সফল করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সকল সরকারি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকল বিভাগ উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Tag
আরও খবর