জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বরুণায় ৬ মার্চ আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় অবস্থিত আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে আল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আল খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদীর সভাপতিত্বে ও বোর্ডের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান শরীফপুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতি জহির উদ্দিন কাসেমী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা শফিউল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত আরিফ, কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল গফুর কবীর, কেন্দ্রীয় সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাব্বির আহমদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের, কেন্দ্রীয় সহ-মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, সহ-প্রকাশনা সম্পাদক মাওলানা হাবিবুল মুরসালিন, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা আদিল আলম হামিদী, মাওলানা আহমদ জুবায়ের জুয়েল।

লন্ডন থেকে আল খলিল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর অনতম উপদেষ্টা ও বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী জানান, বাংলাদেশে বোর্ডের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত সভায় আসন্ন রমজানে দেশব্যাপী পবিত্র কুরআন শিক্ষার কার্যক্রমকে আরো গতিশীল ও বিস্তৃত করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। বিশেষ করে কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এর প্রশিক্ষণার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, দেশব্যাপী বোর্ডের অধীনে পরিচালিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ, পাঠ্যপুস্তক বিতরণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাওলানা আদনান আলম হামিদী।

অদ্য অনুষ্ঠিত বিশেষ সভায় আগামীকাল অনুষ্ঠিতব্য নবীন-প্রবীণ ক্বারী ও ফুজালাদের নিয়ে   বোর্ডের উদোগে দিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালা ও প্রকাশনা বিতরণ অনুষ্ঠানকে সফল করার লক্ষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। 


Tag
আরও খবর