জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উৎসব মুখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

সিলেটের জাফলং, তামাবিল ও জৈন্তা রাজবাড়ি স্পট পরিদর্শন


মহান আল্লাহর কুদরতি সৃষ্টি অবলোকন, ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ, জ্ঞান সমৃদ্ধকরণ এবং বিনোদনের উদ্দেশ্যে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৪ সুন্দর ও সফলভাবে অনুষ্ঠি হয়েছে। 


সোমবার (৪ মার্চ) সকাল ৮টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শিক্ষা সফরের গাড়িটি সিলেটের অন্যতম পর্যটন স্পট প্রকৃতি কন্যা জাফলং, তামাবিল ও জৈন্তা রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বেলা সাড়ে ১১টায় নির্ধারিত স্থানে পৌছলে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি স্পট পরিদর্শনসহ প্রথম ইভেন্টের নানা কর্মসুচি পালন করা হয়। জোহরের নামাজ ও দুপুরের বিরতির পর দ্বিতীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী শিক্ষা সফরে শিক্ষার্থীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, অভিভাবকদের জন্য হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, দেশাত্ববোধক গান, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ছিলো। ঝুড়িতে বল নিক্ষেপ এবং হাড়ি ভাঙ্গা খেলায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলাা প্রতিবেদক ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের  ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ জহুরা বেগম, শ্রীমঙ্গল দক্ষিণ মুসলিমবাগ এম এস বি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর, ঢাকার আশুলিয়া জামিয়াতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, স্কুলের শুভাকাঙ্খী শহিদুল ইসলাম নূর।

শিক্ষা সফরে আরও অংশ নেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মাঈনুদ্দিন মুন্সি মুহিন, তাসলিমা জান্নাত চৈতি, ফেরদৌসি করিম, জয়া রবি দাশ এবং নিপা আক্তার। শিক্ষা সফরে অর্ধশত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর