জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে এম এস বি ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর দক্ষিণ মুসলিমবাগ আবাসিক এলাকায় অবস্থিত এম এস বি ইসলামিক সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় এমএসবি সেন্টার প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এম এসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এবং ঢাকাসস্থ আশুলিয়া জামিয়াতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রবিউল ইসলাম।


প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা ইমরান আহমদ।

পুরস্কার বিতরণ শেষে এম এস বি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা এবং এম এস বি ফাউন্ডেশন এর চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শামছুর রহমান শাহনুর চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির।


অনুষ্ঠানে অভিভাবক, এমএসবি ইসলামিক সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নূরানী ও হিফজ বিভাগের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের  হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


প্রসঙ্গত, প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠালাভ করে এলাকায় দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

Tag
আরও খবর