জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি টিআইবি ও এসিজির মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে সচেতন নাগরিক কমিটির (সনাক)টিআইবি শ্রীমঙ্গল ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

টিআইবি'র শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর মো: আবু বকর এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহবায়ক শাহ আরিফ আলী নাসিম, সনাক সদস্য মাহমুদুল ইসলাম সুহেল, রীনা মজুমদার, এসিজি'র আহবায়ক সবুজ মিয়া, যুগ্ম আহবায়ক শাহ মসুদ আহমেদ, এসিজি সদস্য সাংবাদিক কলামিস্ট এহসান বিন মুজাহির, হুগলীয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র এসিজি'র আহবায়ক ফয়জুর রহমান খোকন, যুগ্ম আহবায়ক নয়ন প্রমুখ।

মতবিনিময় সভায় অংশ নেয়া এসিজি সদস্যবৃন্দরা হুগলীয়া ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপস্থিত সনাক সদস্যবৃন্দও উক্ত সমস্যাসমূহ সমাধান কল্পে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ-কে অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল রিপ্রেজেন্ন্টেটিভদের উপস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই একটি চিঠি ইস্যু করা হবে এবং বিদ্যমান সকল সমস্যা সমাধানের জন্য দ্রুততম সময়ের মধ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টার এবং ভর্তি হওয়া রোগীদের-কে হ্যান্ড মাইকের মাধ্যমে সিরিয়াল মেইন্টেন্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কক্ষ, ওয়াশরুমসহ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন সনাক টিআইবিসহ এসিজি স্বাস্থ্য বিভাগের সদস্যরা। পাশাপাশি চিকিৎসা সেবা নিয়ে কারো অভিযোগ থাকলে সনাক, টিআইবি ও কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়।


Tag
আরও খবর