জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ সাফল্য

স্কুলের ঈর্ষনীয় সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক


বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী অনুষ্ঠিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৩-এ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল থেকে ১৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি ট্যালেন্টপুল বৃত্তি, ১১টি সাধারণ বৃত্তিসহ শতভাগ কৃতিত্ব অর্জন করেছে শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়াডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো নার্সারি শ্রেণির শিক্ষার্থী শেখ হাবিব মুহাম্মদ, প্রথম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আলিফা চৌধুরী, এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো প্রথম শ্রেণির মাহবুবা আক্তার সাদিয়া, মাহিয়া জান্নাত রিমি, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী  মো: সাদী আহমদ, পারমিতা দেবনাথ, নুসরাত জাহান নাদিয়া, মুক্তাসিন ফুয়াদ জান্নাত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তামিম মিয়া, রবিউল হোসেন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারজান আহমদ রামিম এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান।

বৃত্তি পরীক্ষায় কৃত্বিপূর্ণ ফলাফলের ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক বলেন, বৃত্তি পরীক্ষায় চমৎকার এ সাফল্য নিঃসন্দেহে গৌরবের। আমাদের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের কারণে এবারও কৃতিত্বপূর্ণ সাফল্য এসেছে। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিগত সকল বোর্ড পরীক্ষাসহ সরকারি এবং বেসরকারি সকল বৃত্তি পরীক্ষায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ সাফল্যের রেকর্ড রয়েছে এবং এমন ফলাফল ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠানে এমন সাফল্যে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আগামীতে এমন ঈর্ষনীয় সফলতা অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ বলেন, বিদ্যালয় সংশ্লিষ্ট সবার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এ সফলতা। আমরা সবসময় শিক্ষার সুন্দর পরিবেশ ও মানসম্মত শিক্ষার মধ্যদিয়ে দক্ষ, যোগ্য ও উন্নত জাতি গঠনে বদ্ধপরিকর।

প্রসঙ্গত, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করে উপজেলা পর্যায়ে সুনাম আর্জন করে চলেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল বিকেলে রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টারে জেলা প্রতিনিধি সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান মনোয়ারা ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ইয়াসমিন রব্বানী, রেহানা আখতার, আলম হোসেন, এসোসিয়েশনের কো-চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী, মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক ও যুগ্ম মহাসচিব মোঃ ফারুক হোসেন সহ কেন্দীয় ও ৬৪ জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ  জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৩ ও ৪ নভেম্বর সারাদেশে একযোগে ১১২টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৬৫০০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ১০০০৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়। সম্মিলিত মেধাতালিকায় ১৮৯ জন, ট্যালেন্টপুলে ১৯৮২ জন, সাধারণ গ্রেডে ২৩৬৮ জন, বিশেষ গ্রেডে ৫৬৫৩ জন বৃত্তিপ্রাপ্ত হয়।

আরও খবর