জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন

শীত বস্ত্র

কম্বল উপহার পেয়ে খুশি অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষেেরা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাঘের হাঁড় কাপানো শীতে চরম দুর্ভোগে অসহায়-দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। অর্থের অভাবে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। পুরাতন ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন এই অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পক্ষ থেকে দেয়া কম্বল উপহার পেয়ে খুশি নিম্ন  অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টায় বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ.রেজি. এস-১০২৮/৯৮) এর উদ্যোগে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল  ও আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ মুসলিমবাগ এমএসবি ইসলামিস সেন্টারসহ বিভিন্ন এলাকায় ৭৫টি অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ আফসার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির প্রধান উপদেষ্টা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল মুসলিমবাগ এমএসবি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, ব্যবসায়ী শেখ শাহিন আলম, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ মাঈনুদ্দিন মুন্সি মুহিন, শহিদুল ইসলাম নূর, মনসুর আহমদ বাবু।

প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর চেয়ারমান মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিব অধ্যক্ষ মিজানুর রহমান সরকারের সার্বিক নির্দেশনায় কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে এবার মৌলভীবাজার জেলা ও পঞ্চগড় জেলায় শীতার্তদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর