জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ফসল না ফলালে মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে না : কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ

শ্রীমঙ্গলে কৃষকদের সাথে উৎপাদন বিষয়ে উঠান বৈঠক করেন কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ


এবার রমজানে দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকবে-কৃষিমন্ত্রী


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, কৃষি উৎপাদন আরও বাড়াতে হবে, কোনও জমি খালি রাখা যাবে না। জমি খালি রাখলে বা ফসল না ফলালে মানুষের ক্ষুধা নিবারণ করা যাবে না। এছাড়া ফসল ফলালে নিজেদের খাবারের প্রয়োজন মিটবে, বাজার থেকে কিনে খেতে হবে না।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার ইন্দু ভূষন পাল নিরুর বাড়ির উঠানে শ্রীমঙ্গল ইউনিয়নের কৃষকদের সাথে উৎপাদন বিষয়ে উঠান বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আগামী রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, যারা দাম বাড়াবে তাদের জেলে ঢুকানো হবে, গ্রেফতার করা হবে।


কৃষিমন্ত্রী আব্দুস শহীদ আরও বলেছেন, পতিত জমি চিহ্নিত করে দ্রুত চাষ উপযোগি করে চাষাবাদ শুরু করতে হবে। তিনি ৫০ দিনের মধ্যে জেলার কর্ম পরিকল্পনা তৈরি করে কৃষি মন্ত্রনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তিনি বলেন, কৃষকদের সব কথা শুনেছি, কৃষকরা সেচের সমস্যার কথা বলেছেন, সেটি দ্রুত সমাধান করা হবে, যে এলাকায় এখনও সেচ ব্যবস্থা চালু নেই দ্রুততম সময়ে ব্যবস্থা করে দেয়া হবে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চালসহ কুষিপণ্য মজুদ রয়েছে, বাইরে থেকে আমদানি করতে হবে না। 

শ্রীমঙ্গল উপজেলা (ইউএনও) মো. আবু তালেব এর সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু এর সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত এবং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া। 

বৈঠকে শ্রীমঙ্গল থানা, কৃষি অফিস, শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর