জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে পরিত্যক্ত গাছ থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি গাছ থেকে বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ৪টায় শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের ইছবপুর এলাকায় একটি পরিত্যক্ত গাছে বিশাল অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেন তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বপন দেব সজল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইছবপুর এলাকার একটি পরিত্যক্ত গাছ থেকে অজগর সাপটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং ওজন ২০ কেজি হতে পারে।

এবিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা বিকেল ৫টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিয়েছি।

এর আগে গত শনিবার ১৩ জানুয়ারি শহরতলীর মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি ববড় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত বছরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা থেকে জীবিত এবং মৃত ১৯৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগ।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত দশ মাসে ১৭টি অজগর সাপসহ বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

Tag
আরও খবর