জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের কমিউনিটি অ্যাকশন সভা

'দুর্নীতির বিরুদ্ধে একসাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্যাক্টা প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের লক্ষ্যে কমিউনিটি এ্যাকশন সভা মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। 

অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সহযোগিতায় কমিউনিটি অ্যাকশন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের শ্রীমঙ্গল সনাক অফিসের এরিয়া কো-অর্ডিনেটর জনাব মো. আবু বকর। 

প্যাক্টা প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী ইন্টার্ন ইব্রাহীম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি-স্বাস্থ্য) আহবায়ক সাইদুল ইসলাম সবুজ ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, এসিজি সদস্য (স্বাস্থ্য) মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। 

সভায় অংশগ্রহণ করেন, টিআইবি সনাক শ্রীমঙ্গল অফিসের অফিস সহকারী মো. তারেক আহমেদ, এসিজি সদস্য সৈকত ব্যানার্জি, মো. রোমন মিয়া, টিআইবির ইয়েস এর সদস্য ইমন গোস্বামী, শাহানাজ আক্তার, মোছা. তানজিলা আক্তার, মাসহুরা জান্নাত মিতানূর, খাদিজা আক্তার সুমিসহ বিভিন্ন শ্রেণি পেশার সেবাগ্রহিতাগণ। 

অ্যাকশন সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা পেতে বিভিন্ন পর্যায়ে হয়রানি, সময়ক্ষেপনসহ বিভিন্ন সুবিধা এবং অসুবিধা তুলে ধরেন স্বাস্থ্যসেবা গ্রহীতাগণ। 

বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়নে স্বাস্থ্যসেবা গ্রহীতাগণ নানা অভিযোগ ও প্রস্তাব এসেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধান করা হবে। যা স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর