জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে সড়ক থেকে অক্ষত অবস্থায় আবারও অজগর উদ্ধার, সন্ধায় লাউয়াছড়া বনে অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেনে খবর দেন তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বপন দেব সজল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজগর সাপটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি হতে পারে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ।

এবিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান  উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পরিবেশ-প্রতিবেশের প্রভাব, অবাসস্থল, খাদ্য ও পানির সংকট ইত্যাদি কারণে বন্যপ্রাণীরা বন ছেড়ে প্রায়ই লোকালয়ে এসে ধরা পড়ছে মানুষের হাতে। আবার কোনো কোনো প্রাণী গাড়ি চাপায় এবং মানুষের হাতে মারাও যাচ্ছে। গত ১০ মাসে বন্যপ্রাণীরা বন ছেড়ে  শুধু শ্রীমঙ্গল উপজেলার লোকালয়ে এসেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সোবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত দশ মাসে ১৭টি অজগর সাপসহ বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

আরও খবর