জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মানবাধিকার ও শিশু অধিকার বিষয়ক সাংবাদিকতায় অবদানের জন্য ইসমাইল মাহমুদ-কে সম্মাননা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবাধিকার সংরক্ষণ ও শিশু অধিকার বিষয়ক সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য সম্মাননা পদক পেলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ।


রবিবার (১০ ডিসেম্বর) রাতে শহরের ভানুগাছ রোডস্থ মহসিন অডিটরিয়ামে বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। তিনি ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরো ১২ ব্যক্তি ও ৩ সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেছে সংগঠনটি।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোছাদ্দেক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সাজ্জাদ হোসেন চৌধুরী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

অনুষ্ঠানে ইসমাইল মাহমুদ ছাড়াও ব্যক্তিগতভাবে যারা সম্মাননা স্মারক অর্জন করেছেন তারা হলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মো. ফারুক হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি গোলাম রহমান মামুন, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইনাম উল্লাহ খান, প্রবাসী কমিউনিটি নেতা জহির উদ্দিন চৌধুরী এবং মরনোত্তর পদক প্রদান করা হয় মরহুম আফসার আহমদ ছবদরকে। সাংগঠনিক ক্যাটাগরিতে পদক দেয়া হয় শ্রীমঙ্গল প্রেসক্লাব, ব্লাডম্যান শ্রীমঙ্গল এবং নিরাপদ সড়ক চাইকে।

Tag
আরও খবর