জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শহরের নতুন বাজারসস্থ আবাসিক হোটেল মুনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে  শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস রায়, এসআই রাকিবুল হাসান ও এসআই কামরুল হোসাইন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি পুরুষের এবং লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকর্মীকে জানান, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এটি তিন চার দিন পূর্বে মৃত, তবে মৃত্যুর কারণ সংক্রান্ত এখনো কিছু বলা যাচ্ছে না, এ বিষয়ে আরো তদন্তের প্রয়োজন। তদন্তের স্বার্থে হোটেল মালিকসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তা আরও বলেন, হোটেল রেজিস্ট্রারে লোকটির কোন নাম পাওয়া যায়নি। তবে জানা গেছে, আরেকজন লোকের সাথে তিনি এই হোটেলে উঠেছিলেন। এ বিষয়ে বিস্তারিত এই মুহূর্তে না বলাটাই ভালো। তবে আপাতত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার খবর শুনে শহরের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হোটেল থেকে চলতি বছরের গত ২১ অক্টোবর ঝুলন্ত অবস্থায় একটি লাশ লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া ২০২১ সালের ৩১ অক্টোবর এই হোটেল সংলগ্ন টু-স্টার হোটেল এর ৩য় তলা থেকে এক মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Tag
আরও খবর