জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে ন্যাজ্যারীণ মিশনের জার্মান ডক্টর’স ক্লিনিকের প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন জার্মানীর দাতা সংস্থা ‘জার্মান ডক্টর'স এর সহযোগিতায় ‘চা বাগানের শ্রমিক এবং অন্যান্য দুর্বল ও প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যপরিসেবা প্রকল্পের ১১ সদস্য বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। 


বৃৃহস্পতিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নোয়াগাঁওস্থ ন্যাজ্যারীন মিশনের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রজেক্ট সর্ম্পকে সামগ্রিক ধারণা এবং চিত্রচিত্র উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া। এতে উল্লেখ করা হয় ২০২২ সালের জুলাই মাসে ন্যাজ্যারীণ মিশনের তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা জার্মান ডক্টর’স সহযোগিতায় প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। যা শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। উপজেলার রাজঘাট ইউনিয়ন, কালিঘাট ইউনিয়ন ও আশিদ্রোণ ইউনিয়নে তিনটি আউটরীচ সেন্টার এবং পূর্ব নোয়াগাঁও গ্রামে কেন্দ্রীয় ক্লিনিকের মাধ্যমে গত ১৬ মাসে প্রায় ১২ হাজার ৮৯ জন রোগীকে চিকিৎসাসেবা, কিছু রোগীকে ডায়াগনসিস সেবা, বিনামূল্যে ও স্বল্পমূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। প্রতিদিন গড়ে ৫৭ জন রোগী এ সেবা গ্রহণ করছেন। প্রতিদিন দুইজন চিকিৎসক নিরিবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন স্বাপেক্ষে জার্মানের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবার এ প্রকল্পে সংযুক্ত রয়েছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হবে। 


সভায় চলমান প্রকল্পের সেবাসমূহ সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরো সহজ উপায়ে কিভাবে তাদের দোরগোড়ায় পৌছে দেওয়া সম্ভব সেই কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন সেমিনারে চলমান প্রকল্পের সেবাসমূহ সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরো সহজ উপায়ে কিভাবে তাদের দোরগোড়ায় পৌছে দেওয়া সম্ভব সেই কর্মপদ্ধতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ সারথি সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, শিক্ষক স্বপন হেম্ব্রম, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মালেকা বেগম, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, সমাজকর্মী মো. সাব্বির হোসেন, ধর্মীয় প্রতিনিধি প্রসেন ঘোষ প্রমুখ। 


সভার শেষ পর্বে প্রকল্পটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে ১১ জন বিশিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি পূর্ণগঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন-ন্যাজ্যারীণ মিশনের জার্মান ডক্টর’স ক্লিনিক প্রজেক্টের কো-অর্ডিনেটর কুমারেশ চন্দ্র বাউলিয়া, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার পার্থ সারথি সিংহ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মালেকা বেগম, শিক্ষক স্বপন হেম্ব্রম, চা বাগান প্রতিনিধি হোসেনাবাদ চা বাগানের সুধাম তাঁতী, ফুলছড়া চা বাগানের জগবন্ধু রায়, সমাজকর্মী নোয়াগাঁও গ্রামের মো. সাব্বির হোসেন এবং ধর্মীয় প্রতিনিধি প্রসেন ঘোষ।

আরও খবর