জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ইসলাহী জোড় শুরু, শনিবার সকাল ৯টায় আখেরি মোনাজাত

দাওয়াতের দ্বারা ইসলাম প্রসারিত হয়েছে-বরুণার পীর


শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন, দ্বীনের পথে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। দাওয়াতের দ্বারা ইসলাম প্রসারিত হয়েছে।সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজ নিয়ে ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাদের দাওয়াতের উসিলায় পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম তরবারির জোরে নয় বরং দাওয়াত এবং সাহাবাদের উন্নত চরিত্রের বদৌলতে প্রসার লাভ করেছে। সাহাবাদের দাওয়াত ছিল একক পদ্ধতির। সেটা হলো, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত প্রদান করা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত উপমহাদেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ইসলাহী জোড়ের উদ্বোধনী বয়ানে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাদ ফজর বরুণার পীর এসব কথা বলেছেন।

শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারস্থ শেখবাড়ি জামিয়া মাঠে শুরু হওয়া কেন্দ্রীয় জোড়ে বৃহস্পতিবার সন্ধা ৬টায় সরজমিন গিয়ে দেখা যায়, ইসলাহী নসিহত পেশ করছেন ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা সাইদুর রহমান বর্ণভী এবং সাড়ে ৬টায় বয়ান পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা ওলিউর রহমান বর্ণভীসহ বিভিন্ন জেলা থেকে আগত উলামায়ে কেরাম।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া জানান-ইসলাহী জোড়ে ৭টি অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন মুফতি জসীম উদ্দীন চট্টগ্রাম, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আব্দুল কাদির বাগরখালী, মাওলানা শামসুল হক সরাইলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ফজলুর রহমান মাধবপুরী, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি আব্দুর রহমান জিহাদী, মুফতি আব্দুল্লাহ ফিরোজী, মুফতি মুজিবুর রহমান ফয়জী, মুফতি আব্দুল লতিফ ফারুকী প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ জানান-শেখবাড়ি জামিয়ার মাহফিল ও শুক্রবারের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা সিবগাতুল্লাহ নূর বি-বাড়িয়া, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা সাখাওয়াত  হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী সিলেট, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী প্রমুখ। 

সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরী জানান-শনিবার সকাল ৯টায় বরুণার পীর সাহেব শায়খুল হাদিস আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আখেরি মোনাজাতের মাধ্যমে কেন্দ্রীয় জোড় ও শেখবাড়ি জামিয়ার মাহফিলের সমাপ্তি হবে। 

শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী জানান, কেন্দ্রীয় জোড় ও শেখবাড়ি জামিয়ার সম্মেলনের বিশাল মাঠে প্রায় লক্ষাধিক মুসল্লির শৃঙ্খলার জন্য হাজারখানেক স্বেচ্ছাসেবক টিম এবং নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়াও জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।

উল্লেখ্য, আঞ্জুমানে  হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিস্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতুবে দাওরান হযরত মাওলানা শায়খ লুলুৎফুর রহমান বর্ণভী (রহ.) এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।


Tag
আরও খবর