জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বার্ষিক শিক্ষা সমাপনী উৎসব 'ইয়ার এন্ডিং ক্লাস পার্টি'

ক্লাস পার্টি উপলক্ষে স্কুলজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ; ছোট সোনামনিরা মেতে ওঠেছিল উৎসবের আনন্দে 



মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মিলনায়তনে বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টায় স্কুলেরর প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে 'ইয়ার এন্ডিং ক্লাস পার্টি' ২০২৩ অনুষ্ঠিত হয়।

২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষা সমাপনী উপলক্ষে আনন্দ আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের সরব উপস্থিতিতে ক্লাস পার্টি মিলনমেলায় পরিণত হয়। এসময় পুরো স্কুলজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। ছোট সোনামনিরা মেতে ওঠেছিল উৎসবের আনন্দে।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও বাইতুল আমান জামে মসজিদ এবং মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমেদ। 

Tag
আরও খবর