জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজার নূরজাহান প্রাইভেট হাসপাতালের জেনারেটর অপারেটর নিহত

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ফয়েজ নিহত 


শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের ফয়েজ উদ্দিন (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৭ অক্টোবর) সন্ধা ৬টা ২৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত ফয়েজ উদ্দিনের বাড়ি কমলগঞ্জ এলাকার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামে। নিহত ওই এলাকার মৃত আলাউদ্দিন এর পুত্র বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন নিহতের ভাই ফজর আলী। 

নিহত ফয়েজ উদ্দিন মৌলভীবাজার শহরের নূরজাহান প্রাইভেট হাসপাতালে জেনারেটর অপারেটর পদে কর্মরত ছিলেন বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ( ওসি) মুুুহাম্মদ সেলিম বলেন, দুর্ঘটনাটি শনিবার সন্ধায় কাকিয়াবাজার এলাকায় ঘটেছে। আমরা প্রাইভেট কারটি উদ্ধার করে সাতগাঁও হাইওয়ে থানায় নিয়ে এসেছি। মরদেহ নেওয়ার জন্য নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। আইনি পক্রিয়া শেষ করে আমরা লাশটি পরিবারের কাছে হস্তান্তর করবো।


Tag
আরও খবর