দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

চা পাতা উত্তোলনে রেকর্ড: লোডশেডিংয়ে পাতা প্রক্রিয়াজাতে নষ্ট হওয়ার আশঙ্কা

চা বাগানগুলোতে টানা ১৯ দিন শ্রমিকদের কর্মবিরতিকালের বিরাট ক্ষতি পুষিয়ে নিতে এখন তৎপর চা শ্রমিকরা। কর্মবিরতির কারনে কাঁচা পাতা উত্তোলন বন্ধ থাকায় চা গাছ নির্ধারিত সাইজের চেয়ে এক থেকে দেড় ফিট বড় হয়ে যায়। চা পাতার কুঁড়ি বড় হয়ে শক্ত হয়ে যাওয়ায় অধিকাংশ চা বাগানের শ্রমিকরা কাচি বা দা দিয়ে পাতা উত্তোলন করছেন। গত কয়েকদিনে শ্রমিকরা লাখ লাখ কেজি চা পাতা তুলে রেকর্ড সৃষ্টি করেছেন। রেকর্ড পরিমাণ এ পাতা রাখার স্থান সংকুলান হচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। বিরতিহীনভাবে ফ্যাক্টরি চললেও চা পাতা উৎপাদনে স্মরণকালের প্রচুর কাঁচামাল কাঁচাপাতা সংগ্রহ হচ্ছে।


বুধবার (৩১ আগস্ট) সকালে এমনটাই দেখা যায় বিভিন্ন চা-বাগানে। কাঁচাপাতা রাখার ট্রাপ হাউজ ভরপুর হয়ে আছে। তাই কোনো কোনো বাগান কর্তৃপক্ষ ভিন্ন স্থানে নিয়ে পাতা রাখছে। চা-শ্রমিকরা বলছেন, জীবনে এত পাতা উত্তোলন করিনি। সর্বোচ্চ ৫০ কেজি উত্তোলন ছিল রেকর্ড। কিন্তু গত ২ দিনে জনপ্রতি আমরা ১০৬-১১০ কেজি পর্যন্ত পাতা উত্তোলন করে নতুন রেকর্ড সৃষ্টি করেছি। নারী ও পুরুষ শ্রমিক পাতা তোলার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। পাতা নষ্ট হওয়ার আশঙ্কায় সকাল বিকেল চলছে বাগানে বাগানে পাতা চয়ন। বাগান ব্যবস্থাপকরা বলছেন, আমরা এত বেশি চা পাতা নিয়ে হিমশিম খাচ্ছি। ২৪ ঘণ্টা ফ্যাক্টরি চালাচ্ছি। পাতা রাখার স্থান দিতে পারছি না। চা পাতা উৎপাদনের গুণগতমান রক্ষা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানে গিয়ে দেখা গেছে, কাঁচাপাতা রাখার ট্রাপ হাউজ ভরপুর। তাই পাতা রাখা হয়েছে ম্যানেজার বাংলো ও কোম্পানি বাংলোর বারান্দায়। এছাড়াও পাতা রাখা হয়েছে সহকারী ম্যানেজারদের বাসার ফ্লোরে এবং মন্দির ঘরের পাশের বৈঠকখানার মেঝেতে। রাজঘাট চা বাগানের চা শ্রমিক রবিন্ড তান্দি (৩৬) বলেন, আমার জীবনে এত চা-পাতা ওঠাতে পারিনি। একদিনে ৯০ কেজি পাতা তুলেছি।


শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানের চা শ্রমিক সজিব কানু  (৩৮) বলেন, এক বেলাতেই ১১৫ কেজি চা-পাতা তুলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যা নিজের কাছে অবাক লেগেছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ১৯ দিন বাগান বন্ধ থাকায় চা গাছের পাতার কুঁড়ি অনেক লম্বা হয়েছে। তাই শ্রমিকরা বেশি বেশি করে পাতা তুলছেন। বাগানে পাতা রাখার মতো স্থান  দেওয়া যাচ্ছে না। পাতা প্রক্রিয়াজাত ও লোডশেডিংয়ের কারণে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।


কমলগঞ্জ উপজেলার মহসিন টি হোল্ডিং লিমিটেডের শ্রী গোবিন্দপুর বা বাগানের কারখানা ব্যবস্থাপক ফয়সল শামীম পাভেল বলেন, শ্রমিকদের কর্মবিরতির পর বাগান খুলার পর  থেকে প্রতিদিন রেকর্ড পরিমাণ কাঁচা চা পাতা উত্তোলন হচ্ছে। আমার বাগানে গতকাল  একজন শ্রমিক রেকর্ড পরিমাণ ২৫০ কেজির উপরে চা উত্তোলন করেছেন। চা শ্রমিকরা প্রতিজন দৈনিক ২৪ কেজি কাঁচা পাতা উত্তোলন করলে বর্তমানে হাজিরা ১৭০ টাকা। পরবর্তী প্রতি কেজি ৫ টাকা হিসেবে মজুরি পাবেন। যে শ্রমিক ২৫০ কেজি কাঁচা পাতা উত্তোলন করেছেন তার দৈনিক মজুরি ছাড়া অতিরিক্ত মজুরি এসেছে ১১৩০ টাকা। দৈনিক মজুরি ও অতিরিক্ত মজুরি হিসেবে তার একদিনের মোট আয় হয়েছে ১৩০০ টাকা। তিনি বলেন, এখন চায়ের পাতা শক্ত হয়ে যাওয়ায় হাত দিয়ে পাতা প্লাকিং করা হচ্ছে না। প্লাকিং করা হচ্ছে কাচি বা দা দিয়ে। ফলে শ্রমিকরা রেকর্ড পরিমাণ কাঁচা পাতা উত্তোলন করতে পারছেন। অনেক শ্রমিক অতিরিক্ত হাজিরার লোভে গাছের ডাল পর্যন্ত কেটে নিয়ে আসছেন। আমার বাগানে শত-শত বস্তা কাঁচা চা পাতা কারখানার বাইরে রাখা হয়েছে।

Tag
আরও খবর



এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ

১২ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে