জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে হতদরিদ্র পরিবারের মধ্যে জামায়াতের কুরবানির গোসত বিতরণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জনশক্তি ও হতদরিদ্র পরিবারের মধ্যে কুরবানির গোসত বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮শে মে) বিকেলে পশু কুরবানির মধ্যে দিয়ে প্রায় শতাধিক জনশক্তি ও হতদরিদ্র পরিবারের কাছে কুরবানির গোসত পৌছে দেয় উপজেলা জামায়াত। শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাষ্টার দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি শামীম আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ। এসময় তিনি বলেন কুরবানি শুধু পশু জবাই না,এটা ত্যাগের শিক্ষা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যা দিই,তার বড় অংশই সমাজের হতদরিদ্র পরিবারের হক। আজ এই গোসত বিতরণের মাধ্যমে আমরা সেই হক আদায়ের চেষ্টা করছি।এটা মানব তৈরি সংস্কৃতি নয়!! এটা আল্লাহর বিধান।আপনারা আমাদের পরিবারের অংশ।আপনাদের মূখে হাসি দেখলে আমাদের কুরবানি সার্থক হবে বলে প্রত্যাশা। এসময় আরো উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী নূরুল হক। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রায়েজ নূর। দরগাপাশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম মিলন,কবির আহমদ,পাঠানটুলা জামেয়ার শিক্ষক আবুল হোসেন,সাংস্কৃতিক কর্মী আলিফ নূর,গনমাধ্যম কর্মী ইমরানুল হাসান সহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যান ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।
আরও খবর