জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আহসানমারা সেতু এলাকায় বাস- লেগুনার সংঘর্ষে নিহত-১,আহত-৪

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত যুবক হলেন সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)। আহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের মুখলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার শিশু কন্যা লুৎফা বেগম এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)। আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাহের মিয়ার মৃত্যু হয়। এ সময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। এদিকে, মঙ্গলবার রাতেও একই মহাসড়কের পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অল্প সময়ের ব্যবধানে একই সড়কে একাধিক দুর্ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহসানমারা সেতু এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার রাতেও একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
আরও খবর