জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে। মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ, হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ এবং নাম-পরিচয় অজ্ঞাত আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতেও প্রায় একই স্থানে, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও খবর