জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশিং কনটেস্ট'

সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমী ‘ফিশিং কনটেস্ট’ বা মাছ ধরা প্রতিযোগিতা উচ্ছ্বাসমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তরুণ ও প্রবীণ মিলিয়ে ২৬ জন প্রতিযোগী অংশ নেন। আনন্দ-উল্লাসে ভরপুর প্রতিযোগিতা চলে দুপুর ২টা পর্যন্ত। এবারের আসরে ডুংরিয়া গ্রামের সালা উদ্দিন জনি সর্বোচ্চ ৯ কেজি ৭৬০ গ্রাম ওজনের ১৩টি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি ২ কেজি ৪২০ গ্রাম ওজনের সর্ববৃহৎ মাছ ধরার রেকর্ডও তার দখলে। সদরপুর গ্রামের ছালিক মিয়া ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১টি মাছ ধরে দ্বিতীয় হন। তৃতীয় স্থান অর্জন করেন সুলতানপুর গ্রামের আবুল হোসেন, যিনি মোট ৪ কেজি ২৮৮ গ্রাম ওজনের ৫টি মাছ ধরেন। বিকাল ৫টায় ঝিলমিল অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ৩টি ও ১টি করে মাছ ধরায় আরও ৪ জন অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, “সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় লোকজন সাধারণত জাল দিয়ে মাছ ধরায় অভ্যস্ত। কিন্তু বড়শিতে মাছ ধরার আনন্দ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এবং ধৈর্য বাড়াতে এই আয়োজন। প্রতিযোগিতার মোড়কে মাছ ধরাকে উৎসবে রূপ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”
আরও খবর