নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ এর খুটিগুলোতে ঝুলছে বাদুড়ের মতো তার

সিরাজগঞ্জ শহরের বিদ্যুৎ এর খুটিগুলোতে ঝুলছে বাদুড়ের মতো তার

সিরাজগঞ্জ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এবং অলিগলিতে মার্কেটের সামনে বিদ্যুৎতের খুটিগুলোতে ঝুলছে বাদুড়ের মত তার, বিদ্যুৎতের তার এর সাথে মিশে গিয়েছে ডিস লাইন, ইন্টারনেট লাইনসহ কোম্পানির প্রায় ২০ টি সেবাদান প্রতিষ্ঠানের তার।

বোঝার উপায় নেই কোনটা বিদ্যুৎতের তার কোনটা ডিস এবং ইন্টারনেটের তার। বিভিন্ন জায়গায় ছিড়ে ঝুলে পড়ে থাকতে দেখা যাচ্ছে এই তার গুলো, অনেক সময় মানুষের মাথার সাথে লেগে যাচ্ছে আবার তারের উপর দিয়ে হেটে যাচ্ছে মানুষ, শুধু সরবরাহ লাইন নয়, ১১ হাজার হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলোও রয়েছে বিপদজনকভাবে। অতিরিক্ত তারের ভারে হেলে পড়েছে অনেক পোল। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্যবসায়ীরা বলছেন বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলোর যেন দেখার কেউ নেই। দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে পরিস্থিতি। দ্রুত সময়ে এর ব্যবস্থা না নিলে যে কোন মুহূর্তে তার থেকে আগুন লাগতে পারে, তাছাড়া আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি কখন যে শর্টসার্কিট থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে।

আই এস পি এ বি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এর সভাপতি ইমদাদুল হক বলেন এই বিষয়ে নীতি মালা হচ্ছে নীতি মালার আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা নিবো তবে বিদ্যুৎ এর খুটি ব্যবহার করার অনুমোদন নবায়ন নেই দীর্ঘদিন ধরে।

সিরাজগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আব্দুল মন্নান বলেন শহরের বিভিন্ন খুটিতে অগ্নিকান্ডের ঘটনার জন্য অনেকাংশই দায়ী বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত ক্যাবলের জঞ্জাল। তাই পরিকল্পিত ভাবে তার ব্যবস্থাপনা না করা হলে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান।

শহরের মধ্যে অগোছালো তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে জানতে চাইলে অতিঃ বিক্রয় ও বিতরণ বিভাগ-০১ নেসকো পিএলসি, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক এবিষয়ে কথা বলতে রাজি হননি।

আরও খবর