নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে সরকারি কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সিরাজগঞ্জে সরকারি কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সিরাজগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী পরিচালক মো.শামীম রেজার বাসায় নগদ টাকা ও ৫ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশকে জানানোর পর তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশী কার্যক্রম অব্যাহত আছে বলেও জানা গেছে। 

 গত (৮ মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৭টা হতে ১০ই মার্চ রাত ১১টা এই সময়ের মধ্য চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবী করছেন সহকারি পরিচালক শামীম রেজা।

সরেজমিনে গিয়ে জানা যায়, শামীম রেজা দীর্ঘদিন ধরে শহরের ধানবান্ধি হিলালী রোড জহুরুল ইসলামের তিন তলা বিল্ডিং এর ১ম তলায়  ভাড়া থাকতেন। বিশেষ প্রয়োজনে গত ৮মার্চ শুক্রবার থেকে ১০মার্চ তারিখ পর্যন্ত তিনি ও তার স্ত্রী তাজরিন রেজা বাড়ীর বাইরে যান। বাহিরে থেকে এসে দেখতে পান গ্রীল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে একটি চোরচক্র। 

থানায় অভিযোগসূত্রে জানা যায়, গত (৬মার্চ) বুধবার শশুর বাড়ী আমার স্ত্রী তাজরিন রেজা পাবনার ঈশ্বরদী যায়। তারপর (৮মার্চ) শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাসার দরজা ও বারান্দার গেটে তালা দিয়া ঢাকায় আমার অফিসের কাজে যান।

কাজ শেষে (১০মার্চ) রোববার রাত ১১টার দিকে বাসায় ফিরে দেখে বারান্দার গ্রীল ও জানালার গ্রীল কাটা। তারপর রুমের ভিতরে ঢুকে দেখে রুমে থাকা

মালামাল এলোমেলো। স্টিলের আলমারী এবং প্লাস্টিকের ওয়ারড্রপের ড্রয়ার খোলা। তারার খোঁজাখুঁজি করিয়া দেখিতে পায় যে স্টিলের আলমারীর ড্রয়ারে রক্ষিত স্বর্ণের গহনা এবং প্লাস্টিকের ওয়ারড্রপের ড্রয়ারে রাখা নগদ টাকা নেই। তাৎক্ষনিকভাবে বাসার মালিক সহ আশে পাশের আরো অনেককে ডেকে উক্ত বিষয়ে জানাই ও দেখাই। অজ্ঞাত চোর/চোরেরা গত ০৮ মার্চ সকাল সাড়ে ৭টা হতে ১০ই মার্চ তারিখ রাত ১১.০০ টার মধ্যে এর যে কোন সময় আমার বাসার বারান্দার গ্রীল ও জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ঘরে থাকা চাবী দ্বারা স্টিলের আলমারী ও প্লাস্টিকের ওয়ারড্রপের ড্রয়ার খুলে মালামাল চুরি করেছে। চুরি হয়ে যাওয়া মালামাল হল নগদ ৯,৭০০/-টাকা, একটি ০৩ ভরি ওজনের স্বর্ণের চুর, একটি ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন, একজোড়া

০৪ আনা স্বর্ণের দুল, একটি ০৪ আনা ওজনের স্বর্ণের আংটি, মোট ০৪ ভরি ০৮ আনা ওজনের গহনা. যার মূল্য অনুমান ৪,৫০,০০০/-টাকা। সর্ব মোট চুরি যাওয়া মালামালের মূল্য অনুমান ৪,৫৯,৭০০/- (চার লক্ষ উনষাট হাজার সাতশত) টাকা।

এ বিষয়ে সদর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. মোস্তাকিন বলেন, ঘটনা জানার পর তাৎক্ষনিক পরিদর্শন করেছি। ওই বাসাতে কোন সিসি ক্যামেরা ছিল না। সহকারী পরিচালক স্যারকে সাথে নিয়ে আশেপাশের সকল সিসি ক্যামেরায় দেখে কোন ক্লু পাওয়া যাচ্ছে না। তবে সার্বক্ষনিক জিজ্ঞাসাবাদ ও

মনিটরিং চালানো হচ্ছে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তনাধীন রয়েছে।

আরও খবর