নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জের শিয়ালকোলে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সিরাজগঞ্জের শিয়ালকোলে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা


সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশে একটি অসাধু চক্র রাস্তার পাশ দিয়ে যত্রতত্র অবস্থা গড়ে তুলছে অবৈধ স্থাপনা। 

আজ (১৪মার্চ) বৃহস্পতিবার দুপুর থেকে জেলা প্রশাসন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মেডিকেলের একাপাশের অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে 

সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে জানা যায়।

এদিকে গত ১৪ই ফেব্রুয়ারী অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জাতীয় পত্রিকা ও সিরাজগঞ্জের স্থানীয় পত্রিকাগুলোতে একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। 

উল্লেখ্য, অবৈধ স্থাপনার সরানোর জন্য ২০২২ সালের (২৫’আগষ্ট) বৃহস্পতিবার জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ২০২৩ সালের (১৯’জানুয়ারী) বৃহস্পতিবার সড়ক বিভাগের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর নোটিশ প্রেরন করেন এবং তা ভেঙ্গে ফেলার জন্য ক্রস লাল দাগ দিয়ে ঘর মালিকদের অবহিত করেন।

সিরাজগঞ্জ -বগুড়া আঞ্চলিক মহাসড়কের দু’পাশে চন্ডিদাসগাতীঁ বেইলী ব্রীজ পর্যন্ত চার কিলোমিটার ৪ লেনের রাস্তার কাজ এগিয়ে চলছে। এদিকে রাস্তার দু’পাশে সড়ক ও জনপথের জায়গা দখল করে শতাধিক অবৈধ স্থাপনা ধীরে ধীরে বেড়ে চলছিলো।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ছাড়া কাজিপুর রাস্তার মোড় থেকে চন্ডীদাসগাতীঁ ব্রীজ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার চার লেনের রাস্তার কাজ শেষ হয়নি। রাস্তার দু’পাশে মাটির ভরাটসহ ড্রেন নিমার্ণের কাজ অবশিষ্ট রয়েছে।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ৪ লেনের প্রস্থ ১৮ মিটার। দুই পাশের রাস্তার প্রস্থ ৭.৩ মিটার। মাঝে আইল্যান্ড থাকবে ১ মিটার এবং দুই পাশে ফুটপাথ কাম ড্রেন হবে ১.২ মিটার। এর পাশে মাটির সোল্ডার নিমার্ণ করে বৃক্ষ রোপন করা হবে।

পথচারী আব্দুল ওহাব জানান, প্রশাসনকে বৃধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতাধর ব্যক্তিরাই সরকারী জায়গা দখল করে স্থায়ীভাবে পাঁকা ইমারত নিমার্ণ করছে। যা কেউ দেখেও দেখে না।

সরকারী মুরগীর প্রজনন খামারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, রাস্তার পাশে সড়ক বিভাগ থেকে এসে মেপে গেলেও আজও সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা বন্ধের ব্যবস্থা নেওয়া হয়নি।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আশেপাশের এলাকা বস্তির মতো হয়ে গেছে। অতিদ্রুত ব্যবস্থা না নিলে হাসপাতালের পরিবেশ আরো খারাপ আকার ধারন করবে।

সিরাজগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুর রহমান মিলু জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে ফেলা হবে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ জানান, এই প্রকল্পের কাজ চলমান আছে, সড়ক বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর