নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জলদস্যুদের হাতে আটক সিরাজগঞ্জের নাজমুল হক দুশ্চিন্তায় পরিবার

জলদস্যুদের হাতে আটক সিরাজগঞ্জের নাজমুল হক দুশ্চিন্তায় পরিবার

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া জাহাজে জিম্মি ২৩ বাংলাদেশির মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. নাজমুল হকও (২৩) রয়েছেন। তাঁর মা নার্গিস খাতুন বলেন, ‘রাত ১১টার দিকে ছেলে ফোন দিয়ে বলে, “মা, আমাদের ২৩ জনকে আটকে রেখেছে। এর মধ্যে সাতজন বড় স্যার আছে। আমাদের জন্য দোয়া করো।” এই বলে আমার বুকের মানিক ফোন কেটে দেয়।’

নাজমুল হকের বাড়ি উপজেলার চর নুরনগর গ্রামে। আজ বুধবার সকালে সরেজমিন গিয়ে কথা হয় তাঁর স্বজনদের সঙ্গে কথা হয়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে নাজমুলের মা নার্গিস খাতুন আরো বলেন, ‘আমার ছেলের প্রাণভিক্ষা চাই। এই ছেলেটা আমাদের খুব যত্নের। এই ছেলের টাকায় আমাদের সংসার চলে।’

প্রতিবেশীরা জানায়, কৃষক আবু সামা শেখের দুই সন্তানের মধ্যে নাজমুল হক ছোট। বড় বোন লিপি খাতুনের পাশের গ্রামে বিয়ে হয়। নাজমুল উল্লাপাড়া উপজেলার বিএমএস টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ২০১৭ সালে এসএসসি ও ২০১৯ সালে এইচএসসি পাস করে জাহাজে চাকরি নেন। তবে তিনি কোন পদে চাকরি করছেন, এ বিষয়ে তাঁর পরিবার বা প্রতিবেশীরা কেউ কিছু জানাতে পারেনি।

চোখের জল অবিরাম ঝরছে, ভালো করে কথা বলতে পারছেন না নাজমুলের বাবা আবু সামা শেখ।

বড় বোন লিপি খাতুন বলেন, ‘ভাইয়ের বিপদের কথা শুনে মা-বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তাতে আরো ওনারা অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাইকে যেন দ্রুত ফিরিয়ে আনা হয়।’

আরও খবর