আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে সিংড়ায় বিএনপির বিক্ষোভ


নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, একটি মহল সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে আমাদের অন্যতম জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী বাকশাল ও ভারতের তাঁবেদাররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।  ভারতের বিরুদ্ধে কথা বললেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। 


পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে দাউদার মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগের দোসর, বিগত সময় যারা সন্ত্রাস করেছে, অন্যায়-অত্যাচার করেছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। কোটা পূরণ করার জন্য নিরীহ মানুষদের ধরবেন না, সংখ্যা বেশি দেখানোর জন্য নিরীহ মানুষদের ধরবেন না। ২৪ এর আন্দোলনের পরে প্রশাসনে ব্যাপক পরিবর্তন এসেছে, আমরা বিশ্বাস করি এটা আপনারা ধরে রাখবেন। 


জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষের সমাবেশে এসব বলেন তিনি। 


সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উপজেলা বিএনপি'র সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেসা পুতুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব  তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি'র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

Tag
আরও খবর






সিংড়ায় ৮৩ বছরের পুরনো মাছ ধরা উৎসব

২৫৮ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে