জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নাটোরের সিংড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা


​নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর বাজারে একটি ফার্মেসীতে অভিযান চালিয়েছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকের কাছে স্যাম্পল হিসেবে আসা ওষুধ বিক্রির জন্য রাখায় চিশতিয়া ফার্মেসীকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
​বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিশতিয়া ফার্মেসীতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানের ভেতরে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন কোম্পানির চিকিৎসকদের জন্য দেওয়া স্যাম্পল ওষুধ পাওয়া যায়। যা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল।
​এ ধরনের কাজ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলা এবং প্রতারণার উদ্দেশ্যে এই কাজ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ফার্মেসীটিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সকল ব্যবসায়ীকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
Tag
আরও খবর






সিংড়ায় ৮৩ বছরের পুরনো মাছ ধরা উৎসব

২৫৯ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে