হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা পবিপ্রবিতে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ বীর কামটখালী জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জুবেদ আলী ভূইয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আজ যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ কুলিয়ারচরে ১ হাজার ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কুলিয়ারচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন দিনাজপুরে সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজিবি খেলাধুলার বিকাশ ও শিক্ষার প্রসারে সম্ভাবনাময় তরুণ প্রজন্মের পাশে শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ দিনাজপুরে পাওনা টাকার জেরে হত্যা মামলার প্রধান আসামি কিশোরগঞ্জে গ্রেফতার লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী নাগেশ্বরীতে ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় আনোয়ারার স্বপ্নের ঠিকানা গড়ে দিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কুঁন্দুড়িয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া

শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণ এ মাঠ মহড়ার আয়োজন করা হয়।

মাঠ মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, আগাম পদক্ষেপ গ্রহণ এবং মানবিক সংকটে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করা হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মাঠ মহড়ার পূর্ববতী ও পরবর্তী রমজাননগর  ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিপি সদস্য রফিকুর জামান মুন্না প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি,  ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।     

জানা যায়, অনুরুপভাবে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠানটি  ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ও ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

ছবি- শ্যামনগর রমজাননগর দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়ার চিত্র।  



Tag
আরও খবর