জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত


শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলা শাখার উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

শেরপুর উপজেলা জামায়াতের আমীর এবং শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও শফিকুল ইসলাম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী অফিস সেক্রেটারি বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, শহর জামায়াতের আমীর আঃ খালেক এবং সাইফুল ইসলাম সাখাওয়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, শেরপুর উপজেলার পাঁচ শতাধিক রোকনের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি দুই মাস অন্তর নিয়মিত আয়োজিত এই সম্মেলনে দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিতকরণ, অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে বক্তারা রোকনদের নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২০০ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে