৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি

ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা’র) অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জাইকার উপজেলা প্রতিনিধি শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ লাখ ৪৪ হাজার ৩১৫ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার ১৯ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ২ শত ১৭ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়।

Tag
আরও খবর