মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-১০

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১২ বোতল ভারতীয় মদ সহ ২ জন, জুয়াড়ী ৬ জন এবং সিআর পরোয়ানামূলে ২ জনসহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৪ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে এসব আসামীদের গ্রেফতার করা হয়। ১২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতারকৃতরা হলো জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর মরাকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে শেখ ফরিদ (২২) এবং একই এলাকার সেলিম মিয়ার ছেলে তুফানু (২০)। ৬ জুয়াড়িরা হলো উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে লোকমান (২২), আক্তার হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৩), আক্তারুজ্জামানের ছেলে নূরে আলম সিদ্দিকী (৪৫), মৃত মকবুল হোসেনের ছেলে আঃ হাকিম (৫০), মৃত আঃ রফিকের ছেলে শহীদ উদ্দিন (৩৫), জান মাহমুদের ছেলে আলম মিয়া (৩৫)। সিআর ভুক্ত আসামীদ্বরা হলো উপজেলার সুরিহারা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে জবান আলী (৪৫) এবং তার ছেলে লাল চান (২৩)। থানা সূত্রে জানা গেছে, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১২ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী, ৬ জুয়াড়ি ও সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ আসামীসহ ১০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পৃথক পৃথক ধারায় মামলা দায়ের পর সোমবার দুপুরে শেরপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়াও মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর