মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে লটারীর মাধ্যমে কাজের ঠিকাদার নির্বাচন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া পাতার মোড় পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে ভূঁইয়া বাড়ী পঞ্চগ্রাম পূজা মন্ডপ নিতাই কোচের বাড়ী পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ, ৫% ল্যাসে যার ব্যয় মূল্য ৭০ লাখ ৭২ হাজার টাকা। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ কাজের লটারী অনুষ্ঠিত হয়। এ কাজের বিপরীতে ২১৩ জন ঠিকাদার অংশগ্রহণ করে। তন্মধ্যে লটারীতে নির্বাচিত হন মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজ, ভায়াডাঙ্গা, শ্রীবরদী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সার্বিক তত্ত্বাবধানে লটারী পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ সংশ্লিষ্ট কাজে অংশগ্রহণকারী ঠিকাদার ও স্থানীয় সাংবাদিকগণ। লটারী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া জানান, নির্বাচিত ঠিকাদারকে কাজটির গুণগত মান বজায় রেখে করতে হবে। সেই সাথে প্রকল্পের কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকসহ উপস্থিত সকলকে জানানো হয়। 

Tag
আরও খবর