জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সারিয়াকান্দিতে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা: জনসেবায় ‘তিন কার্ড’ চালুর পরিকল্পনা ঘোষণা

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে কী কী পদক্ষেপ নেবে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

​বুধবার বিকেলে সারিয়াকান্দি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি ও সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আইয়ুব হোসেন বিভোর।
কর্মশালায় বক্তারা আগামীতে বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনটি বৈপ্লবিক কার্ড প্রবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষকদের সরাসরি সরকারি ভর্তুকি, সার, বীজ ও কৃষি ঋণ সহায়তা নিশ্চিত করণের জন্য কৃষক কার্ড, দেশের প্রতিটি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুবিধা প্রদানের লক্ষে ফ্যামিলি কার্ড এবং সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করতে স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন করা হবে।
বক্তারা বলেন, "দেশনায়ক তারেক রহমান আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেখানে সাধারণ মানুষের অধিকার সবার আগে। এই তিন কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা হবে।" তারা ছাত্রদল কর্মীদের এই উন্নয়ন ও সংস্কারের বার্তা গ্রাম-গঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

​কর্মশালায় জেলা ও উপজেলা, পৌর ও ইউনিয়ন সহ সারিয়াকান্দি কলেজ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ও মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে নেতাকর্মীরা দেশ গড়ার এই রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag
আরও খবর