জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আহত ৯



মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সব্দালপুর ইউনিয়নের কাজলি দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 



স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম বিশ্বাস ও ফরিদুল ইসলাম বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ সমাধানে শুক্রবার সকালে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে দুপক্ষের আমিন জমি মাপঝোঁক শুরু করেন। জমি মাপঝোঁকের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৫০), কালাম বিশ্বাস (৩৫), তানভীর বিশ্বাস (২৭), রানা বিশ্বাস (২৫), সোহেল বিশ্বাস (৩৫), মরিয়য় বেগম (৪৫), মানিক বিশ্বাস (১৯), নার্গিস বেগম (৪০) ও মেহেনাজ বেগম (৩৫) মারাত্মক আহত হয়। 



এ বিষয়ে আহত আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শ্রীপুর থানা পুলিশ উভয়পক্ষকে ডেকে একটা সমাধান দেন। এবং যার যতটুকু প্রাপ্য ততটুকু জমি বুঝে নিতে বলেন। আজ সেই জমি মাপের দিন ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই জাহাঙ্গীর বিশ্বাস, রয়েল বিশ্বাস, গোলাম নবী বিশ্বাস, মহিফুল বিশ্বাস, ফরিদুল বিশ্বাস, শরিফুল বিশ্বাস, সাইফুল বিশ্বাস, রফিকুল বিশ্বাস, আজিম বিশ্বাস, ইকবাল বিশ্বাস, শাহিন বিশ্বাসসহ ১০ থেকে ১৫ আমাদের উপর অতর্কিত হামলা চালায়।



এ বিষয়ে ফরিদুল বিশ্বাস বলেন, এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস, কালাম বিশ্বাস ও তাদের লোকজন আমাদের লোকজনের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। পরে আত্নরক্ষার্থে আমাদের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। 



এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ সেখানে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 



Tag