জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ​'আগামীর শৈলকুপা' সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ​উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। ​সভায় জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে শৈলকুপা পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের একটি করে মোট ১৫টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাঠের শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ​প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাবেক কৃতি ফুটবলার এবং পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​সভা শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে শৈলকুপা সরকারি কলেজ মাঠ ও শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি সরেজমিনে পরিদর্শন করেন।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৬ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে