বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

২১ নভেম্বর সাড়ে তিন বছর পর জেলা আইনজীবী সমিতির নির্বাচন



সাড়ে তিন বছর পর ২১ নভেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। গণতন্ত্রকে শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম আইনজীবীদের সংগঠন। কিন্তু বিগত সরকারের আমলে প্রশাসনের উলঙ্গ হস্তক্ষেপে জেলা আইনজীবী সমিতির মত প্রতিষ্ঠানকে স্থবির করে রাখা হয়। দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে সেই স্থবিরতার অবসান হতে চলেছে। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে জেলা আইনজীবী সমিতির নির্বাচন।


তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। নির্বাচনে ৫৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।


নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, এড. শেখ আব্দুস সাত্তার ও এড. এম শাহ আলম। সহ-সভাপতি পদে এড. এম, আবু বকর, এড. মোঃ মহিতুল ইসলাম, এড. এম, এ মোশাররফ হোসেন সিদ্দিকী ও এড. খগেন্দ্র নাথ ঘোষ। সাধারণ সম্পাদক পদে, এড. মোঃ তোজাম্মেল হোসেন তোজাম, এড. মোল্যা মোঃ আব্দুস সোবহান মুকুল, এড. শেখ এমদাদুল ইসলাম, এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ, এড. আকবর আলী ও এড. ওসমান গনি। যুগ্ম সম্পাদক পদে এড. মোঃ হাফিজুর রহমান, এড. মোঃ কামরুজ্জামান ভূট্টো ও এড. মোঃ নুরুল আমিন। মহিলা সম্পাদিকা পদে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, এড. সুলতানা পারভীন শিখা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, এড. মোঃ ইউনুস আলী (২), এড. মোঃ জহুরুল হক, এড. মোঃ রফিকুল ইসলাম (৩) ও এড. সিরাজুল ইসলাম (৫)। লাইব্রেরী সম্পাদক পদে এড. আ ক ম শামসুদ্দোহা খোকন ও এড. মোঃ মিজানুর রহমান বাপ্পী। ক্রীড়া সম্পাদক পদে এড. মোঃ শহিদুল ইসলাম (২), এড. মোঃ আব্দুল জলিল (৩) ও এড. মোঃ শাহেদুজ্জামান শাহেদ। সদস্য পদে এড. আবু তালেব, এড. মোঃ আব্দুর রাশেদ, এড. শেখ রাশেদুজ্জামান সুমন, এড. শামীম জাহান রুবেল, এড. আসাদুর রহমান বাবু, এড. সুনীল কুমার ঘোষ, এড. মোঃ সাইদুজ্জামান জিকো ও এড. লুৎফুন্নেছা রুবি প্রতিদ্বন্দ্বীতা করেছেন।


উল্লেখ্য, ২১ নভেম্বর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এড. শফিকুল ইসলাম খোকন দায়িত্ব পালন করছেন। এছাড়া এড. ফেরদৌসী আরা লুসি, এড. তারক কুমার মিত্র, এড. আনিছুর কাদির ময়না, এড. খায়রুল বদিউজ্জামান, এড. এস, এম মশিয়ার রহমান ও এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।


Tag
আরও খবর