বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত




সাতক্ষীরায় শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।


সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা তথ্য অফিসার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক বলেন শিক্ষকরাই জাতি গঠনের কারিগর, তারা রাজনীতি করবেন আমি এটার ঘোর বিরোধী। এভাবে আমরা দেশের বারোটা বাজিয়েছি। স্কুলের শিক্ষকদের ক্লাসের চেয়ে প্রাইভেট পড়ানোর দিকে নজর বেশি, এটা কারও কাম্য না।


যে পলিটিকস জনবান্ধব নয় সেটা করে লাভ কি প্রশ্ন রেখে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আমরা কি দায়বন্ধতার যায়গায় যেতে পারিনা? যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন না তার থাকার দরকার নেই। কেউ যদি নিজেকে অযোগ্য মনে করেন তারা নিজেরাই সরে দাড়ান।


তিনি এ বিষয়ে সকল শিক্ষককে সতর্ক করে বলেন স্কুল কলেজে আকর্ষিক পরিদর্শণের জন্য ইউএনওদেরকে তদারকি করতে নির্দেশনা দিয়েছি। আমি নিজেও কয়েকটি মাদ্রাসা ও কলেজে আকর্ষিক পরিদর্শনে গিয়েছি। যদি প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি কলেজ থাকে তবে কেন একটি সরকারি মাদ্রাসা থাকবেনা প্রশ্ন রেখে তিনি বলেন আমি এবিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি।


কোন সরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা কর্মচারিরা মানুষের রক্ত চুষবে আর আমি মোস্তাক আহমেদ এখানে চুপ করে বসে থাকবো এটা সম্ভব না। আমি ওদের বিরুদ্ধে এবং সকল অনিয়মের বিরুদ্ধে আমি সবসময় স্বোচ্চার আছি। পরিশেষে তিনি সকল স্কুল কলেজের শিক্ষকদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সকল প্রতিষ্ঠানের পাশে থাকার ঘোষণা দেন। সবশেষে তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ফুল গাছ লাগাতে প্রয়োজনে শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য অনুরোধ করেন।


Tag
আরও খবর