বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের নোটিশের প্রতিবাদে মানববন্ধন


সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের প্রতিবাদে ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।


১৭ নভেম্বর রোববার বেলা ১২টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সামনে সমবায় মার্কেটের দোকনদার, মালিক ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


ব্যবসায়ী আবুল হোসেনের সভাপতিত্বে ও দবির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সমবায়ী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেনরি সরদার, ব্যাংকের সাবেক কর্মকর্তা আলমগীর হোসেন, ব্যবসায়ী বাবর আলী, আব্দুল গফফার, বাবর রেজা, নুরুন নাহার, সমির সরদার, আবুল তালেব, মাহবুব, বল্টু মিয়া, তৈয়েবুর রহমান, মিজানুল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, সমবায় ব্যাংকের পিন্সিপাল অফিসার শহিদুল্লাহ স্বৈরাচারী সরকারের দোসর এবং তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি পূর্বের কর্মস্থলে দুনীতিসহ নান অপকর্মের কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন।


ব্যাংকের স্বঘোষিত সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্সি ও প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শহিদুল্লাহ হ্যারাজ কোন প্রকার অনুমোদন বা বাজেট বরাদ্দ ছাড়াই অপরিকল্পিতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে ব্যাংকের পিছনে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন।


নির্মাণ করতে যেয়ে ছুটির দিনে গোপনে শতবর্ষি ঔষধি ছাতিম গাছ গোপনে কেটে ফেলেছেন। পুরনো ভবনের রড, দরজা, ইট গোপনে বিক্রি করে দিয়েছেন অফিসার শহিদুল্লাহ।


পুরাতন ব্যবসায়ীদের বরাদ্দ বাতিল করা হয়েছে এবং আগামী ১৫ তারিখের মধ্যে দোকান ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়েছে। এতে এই মার্কেটের ১৪ জন ব্যবসায়ী পড়েছে বিপাকে। এসময় ব্যবসায়ীরা তাদের দোকান বরাদ্দ নবায়ন ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ব্যবসায়ীদের দাবী মানলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন। এসময় ব্যবসায়ীরা নির্মাণ কাজ বন্ধ করে দেন।


Tag
আরও খবর