বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার বিনেরপোতায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত মটরসাইকেল আরোহীসহ ৩




সাতক্ষীরায় মাছবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় আব্দুর রহমান কলেজের সামনে মেঘনার মোড়ে এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোটর সাইকেল চালক মোঃ আরিজুল ইসলাম গাজী (২৮), আরোহী সাতক্ষীরার তালা উপজেলার জেঠয়া গ্রামের মোঃ শামসুর রহমান ফকিরের ছেলে মোঃ আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ সেলিম (৩৫)। চালক আরিজুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে বসবাস করেন।


প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটার সবজি ব্যবসায়ী আকবর হোসেন জানান, একটি প্লাটিনা মোটরসাইকেলে তিনজন পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোররাত পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় মেঘনার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা গামী একটি দ্রুতগতির মাছবাহী আইসার পিকআপ তাদের মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।


এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আরিজুল ইসলাম ও আরোহী আসাদুল ইসলাম ফকির মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় অপর আরোহী মোঃ সেলিম।


বিষয়টি তিনি খুলনা ফায়ার সার্ভিস অফিসে চাকরিরত তার ভাইকে মোবাইলে জানান। পরে খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সেলিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই মারা যায় সেলিম।


সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক মীর মাহফুজ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।


সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর একজন হাসপাতাল নেয়ার পথে মারা যায়।


তিনি ঘটনাস্থলে রয়েছেন জানিয়ে আরও বলেন, মৃতদেহ গুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


Tag
আরও খবর