বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা সিটি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের দুর্নীতির তদন্ত




সাতক্ষীরা সিটি কলেজের সদ্য বরখাস্তকৃত অধ্যক্ষ মোঃ শিহাবুদ্দীনের বিরুদ্ধে প্রায় কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে নিয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মনোনীত কর্মকর্তা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুস সামাদ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সিটি কলেজে উপস্থিত হন।


সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তদন্ত কার্যক্রম, আর্থিক নীতিমালা এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষকরা অধ্যক্ষের দায়িত্ব পালনকালে অর্থ বরাদ্দ, শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন প্রকল্পের তহবিল ব্যবহারে অসামঞ্জস্যের তথ্য তুলে ধরেন।


এসময়, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুস সামাদ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিবেশ ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষকদের বক্তব্যের ভিত্তিতে বিস্তারিত পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’


শিক্ষকরা জানান, বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন সময়ে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে, যা শেষ পর্যন্ত তদন্তের পর্যায়ে পৌঁছেছে। তদন্ত শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দিলে, এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।


Tag
আরও খবর