বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

আদালতের আদেশ উপেক্ষা করে জোর পূর্বক পাকাঘর নির্মাণের অভিযোগ

আদালতের আদেশ উপেক্ষা করে জোর পূর্বক পাকাঘর নির্মাণের অভিযোগ


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কালিগঞ্জের পল্লীতে জামায়াত নেতার মেয়ের ক্রয়কৃত দখলীয় জমি জবরদখল করে জোর পূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানা পুলিশ।


থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের আহম্মদ আলীর স্ত্রী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গফফার সাহেবের মেয়ে কোহিনূর ফাতিমা (৪৪) এর নিজ নামীয় সম্পত্তিতে গতকাল (১৮ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে অলিউল ইসলাম (৪০)।


সে জাফরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে। এই অলিউল ইসলাম বেশকিছু দিন ধরে ঐ জমি জবরদখল ও ঘরবাড়ি বাঁধবে বলে হুমকী ধামকী দেওয়ায় কোহিনুর ফাতিমা বাদী সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মামলা দায়ের করেন যার নং ২৮৬/ ২৪।


বিজ্ঞ আদালত গত ২/৯/২৪ তারিখে নালিশি তফসিল সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করে ১৮ ও ১৯ অক্টোবর-২০২৪ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে বে আইনে দলবদ্ধ হয়ে পাকাঘর নির্মান কাজ শুরু করে।


বাঁধা দিতে গেলে মারপিট ও খুন যখমের হুমকি দেওয়ায় নিরাপত্তা হীনতায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অলিউল ইসলাম তার নিজ যায়গায় ঘর নির্মান করছে বলে জানান।


এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি, ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর