বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কলারোয়ায় বিভিন্ন বাজারে রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ

কলারোয়ায় বিভিন্ন বাজারে রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়ায় কাজীরহাট বাজার, পৌরবাজারসহ বিভিন্ন বাজারে রাষ্ট্রকাঠামো সংস্কারে জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণ করা হয়েছে।


জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসিরউদ্দীন চৌধুরী প্রধান অতিথি হিসাবে ওই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কাজীরহাট বাজার, পৌর বাজার ও বামনখালী বাজার সহ বিভিন্ন এলাকায় পথচারী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়।


বিতরণকালে প্রধান অতিথি বলেন, কলারোয়ায় বিএনপি নেতা সহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনরত নেতা- কর্মীদের উপর ব্যাপক অত্যাচার- নির্যাতন চালানো হয়েছে। আজ সময় এসেছে রাস্ট্র কাঠামো সংস্কার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে দেশে অগ্রগতি সাধিত করার।


তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা- কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান। লিফলেট বিতরণকালে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান পলাশ ও মারুফ উল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারন সমবপাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, কলেজ ছাত্রদল নেতাকাইফুর রহমান সৈকতসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।


এ দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কলারোয়ায় আগমনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্মম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলু,উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক অধ্যা, রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, সাবেক মেম্বার নজরুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর