বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

কলারোয়ায় চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করলো জামায়াত শিবির


সাতক্ষীরার কলারোয়ায় এবার জনসাধারণের চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো জামায়াত শিবির। গ্রামের ভাঙাচুড়া ও কর্দমাক্ত রাস্তায় ইট ও ইটের সুড়কি দিয়ে চলাচল উপযোগী করলেন জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।


দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং কয়লা ইউনিয়নের বিভিন্ন রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাস্তা মেরামত কর্মসূচি বাস্তবায়ন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। ৫ দিনের কর্মসূচির প্রথম দিন কয়লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোষপাড়া ও বিশ্বাস পাড়া হয়ে মুরারীকাটির সীমানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।


কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু।


সে সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ও সমর্থকরা।


এর আগে সম্প্রতি পৌরসদরের খাদ্য গোডাউনের পাশের একটি রাস্তা সংলগ্ন ড্রেনের পানি উপচে পড়ে আশপাশের এলাকা জলবদ্ধতার সৃষ্টি হয়। কর্তৃপক্ষ যখন ওই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি তখন স্থানীয় জামায়াত শিবিরের নেতা কর্মীরা নিজেরা ঝুঁড়ি কোদাল দিয়ে মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।



Tag
আরও খবর