বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ২ জেলে আটক

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ২ জেলে আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে মালপত্রসহ আটক করেছেন বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা।


বৃহস্পতিবার ১৭ অক্টোবর ভোরের দিকে বুড়িগেয়ালিনী বনষ্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের গহিনে তেরকাটি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ওই দুই জেলেকে হাতে নাতে আটক করে।


এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা ব্যবহার নিষিদ্ধ ভেষালী জাল ও আহরণকৃত চিংড়ি মাছ জব্দ করে আভিযানিক দল। তবে অভিযানের খবর টের পেয়ে জেলেরা বিষের বোতল নদীতে ছুড়ে ফেলে।


আটক দুই জেলে হলেন- উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের ইসহাক সরদারের ছেলে ইয়াকুব সরদার ও মুন্সিগঞ্জ গ্রামের মমতাজ মোড়লের ছেলে শহিদুল মোড়ল।


সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর