বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা কালিগঞ্জের ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরা কালিগঞ্জের ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা গায়েবের অভিযোগে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ ৫ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন (৫৫), তার ভাতিজা ইয়াছিন আরাফাত শাওন (২৮), রেজিস্ট্রি অফিসের নকলনবিশ অনলকৃষ্ণ রায়, কাজী আবুল বাশার ও স্ট্যাম্প ভেন্ডার এমএম শাহজাহান।

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসার মোঃ রিপন মুন্সি জানান, তার অফিসের ভলিউম বইয়ের পাঁচটি পাতা উধাও হয়ে গেছে।  এ ঘটনায় সন্দেহভাজনদের গত ১৬ অক্টোবর রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেনসহ ৫ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা পরস্পর যোগসাজশে এ অপরাধ করেছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


Tag
আরও খবর